রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‎রাজবাড়ীতে প্রতিমা ভাঙচুরের অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে নির্যাতন, হাসপাতালে জীবন সংকটাপন্ন কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত জনগণের সেবায় ২৪ ঘণ্টা প্রস্তুত বালিয়াকান্দি থানা পুলিশ রাজবাড়ীতে ধর্ম অবমাননা ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে পানি সম্পদ মন্ত্রী এ্যানি কালুখালী মৃগী ইউনিয়নের শিকজান গ্রামে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ালো এলাকাবাসী, হাতে-নাতে আটক ৩ জন পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে যুক্তরাষ্ট্র হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয় দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

রাজবাড়ীতে ধর্ম অবমাননা ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি 
  • আপডেট সময় : 10:52 am, রবিবার, ২১ জুন, ২০২৬
ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী শহরের পান্না চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও রেল গেইট প্রদক্ষিণ শেষে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনায় বক্তৃতা করেন, জেলা হিন্দুৃ বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের আহবায়ক নির্মল চক্রবর্তী, সুশিল দত্ত তাপস, ডা. সমির কুমার দাস, তন্ময় দাস, রনজয় কুমার বসু, সুজিত নন্দী, রাম গোপাল চট্রোপাধ্যায়, নিতিশ কুমার মন্ডল, শিব শংকর চক্রবর্তী, লিটন বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকি প্রদান করায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। শনিবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চামটায় মন্দিরের মূর্তি ভাংচুর করা হয়েছে। বিষয়টি সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। আমরা শান্তিতে সকল শ্রেণী পেশার মানুষ একত্রে বসবাস করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com