বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবাবগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার বাল্যবিয়ে রুখতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময় অফিসে সময়মতো না এলে আপনাকে আমার ‘আসসালামু আলাইকুম’ দিতে হবে: আইনমন্ত্রী বালিয়াকান্দি ভূমি অফিস পরিদর্শন রেকর্ড রুমের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন হাওলাতি টাকার বিরোধে জামায়াত কর্মী আসাদুলকে হত্যা গ্রেপ্তার ৩ জন চিকিৎসা নিতে ক্লিনিকে উপস্থিত আহত হনুমান বালিয়াকান্দিতে খাদ্যে ভেজাল: দুই তিল ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই: অভিযুক্ত গ্রেফতার জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ : মোমিন মেহেদী সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

বালিয়াকান্দি ভূমি অফিস পরিদর্শন রেকর্ড রুমের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 4:04 pm, বুধবার, ১৭ জুন, ২০২৬

জেলা প্রশাসক বালিয়াকান্দি উপজেলা ও ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, রেকর্ড রুমের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন।
রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফরোজা পারভীন।  মঙ্গলবার (১৬ জুন) বালিয়াকান্দি উপজেলার উপজেলা ভূমি অফিস ও ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি উপজেলা ভূমি অফিসের রেকর্ড রুমের নবনির্মিত সম্প্রসারিত অংশের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি ভূমি অফিসের সার্বিক দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথি ও রেজিস্টার সংরক্ষণ পদ্ধতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক ভূমি সেবার মানোন্নয়ন ও সেবাগ্রহীতাদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে জনসাধারণের জন্য ভূমি সেবা আরও সহজ ও গতিশীল করার আহ্বান জানান।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস এবং দুপুর ২টা ৩০ মিনিটে বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব আফরোজা পারভীন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com