শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ এনসিপিতে যোগ দিলেন ৪ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দলের ২০০ নেতাকর্মী হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ এলডিসি উত্তরণের বর্ধিত সময়কে সংস্কার ত্বরান্বিতের সুযোগ হিসেবে দেখছে ডব্লিউটিও লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম বিশ্বকাপে জাতীয় সংগীতের সময় ২৬ জনের পুরো দলকে মাঠে রাখার ঘোষণা ফিফার লা লিগার মৌসুম সেরা খেলোয়াড় মনোনীত হলেন ইয়ামাল ইরানের কাছে এখনো ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে: ট্রাম্প কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ৭ শ্রমিকের প্রাণহানি

এনসিপিতে যোগ দিলেন ৪ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দলের ২০০ নেতাকর্মী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 5:15 pm, শনিবার, ৬ জুন, ২০২৬

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন চারজন বীর মুক্তিযোদ্ধাসহ দুই শতাধিক নেতাকর্মী। দলটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে নেতাকর্মীদের এ যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার (৫ জুন) জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানের মধ্যদিয়ে দলটিতে যোগ দেন তারা। অনুষ্ঠানে জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ছাড়াও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নিজামউদ্দিন, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারী, মতলব উত্তর উপজেলার আহ্বায়ক আরিফা তুহিন, সদস্য সচিব ইমাদ ও চেয়ারম্যান পদপ্রার্থী ইদ্রিস আলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তি এবং এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গন থেকে দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। তাদের এই যোগদান একটি গণমুখী, ন্যায়ভিত্তিক ও নতুন রাজনৈতিক ধারার প্রতি আস্থার প্রতিফলন হিসেবে উপস্থিত জনতার কাছে প্রতীয়মান হয়।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, অনুষ্ঠানে চারজন বীর মুক্তিযোদ্ধা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন, যা আয়োজনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

যোগদানকারী বীর মুক্তিযোদ্ধারা হলেন- আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন ও মোহাম্মদ আলী। তাদের মধ্যে একজন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এই বীরদের জাতীয় নাগরিক পার্টিতে সম্পৃক্ত হওয়া নতুন প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নবাগত নেতাকর্মীদের জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।

দলটির ভাষ্যমতে, মতলব উত্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিপুল জনসমাগম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রমাণ করেছে যে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতি জনগণের আগ্রহ ও প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com