বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজিপুরে বর্ষার ছোঁয়ায় ফুটেছে কদম, প্রকৃতির রূপে মুগ্ধ জনপদ ‎রাজবাড়ীর বালিয়াকান্দিতে আলোচিত মাদক ব্যবসায়ী নজরুলের তিন মাসের কারাদণ্ড জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী করায় ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টে জরিমানা সেমেনিও, পার্টেকে নিয়ে ঘানার বিশ্বকাপ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নবায়নের আহ্বান কানাডা ও মেক্সিকোর পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার ৫ জুন চট্টগ্রাম যাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজাকে হত্যা করে ঢাকায় আত্মগোপন, শেষ রক্ষা হলো না যুবকের

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 11:43 am, বুধবার, ৩ জুন, ২০২৬

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাতভর চালানো এ হামলায় বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির।

ইউক্রেনের রাজধানী কিয়েভের কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন যে, রাশিয়া আরও বড় ধরনের প্রাণঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে। প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে সাম্প্রতিক এই হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং শান্তি আলোচনার ক্ষীণ সম্ভাবনাকেও অনিশ্চিত করে দিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত রাশিয়া দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৭৩টি ক্ষেপণাস্ত্র ও ৬৫৬টি ড্রোন নিক্ষেপ করেছে। ইউক্রেনের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করলেও ৫৪টি ড্রোন ও ৩৩টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে। সেখানে একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪২ জন।

অন্যদিকে রাজধানী কিয়েভে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শহরের মেয়র ভিতালি ক্লিচকো। তিনি জানান, হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছেন।

কিয়েভে অবস্থানরত এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, বিমান হামলার সতর্কসংকেত বাজানোর পর রাতভর একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com