বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজিপুরে ১৭০ ঈদগাহ ময়দান পবিত্র ঈদ-উল আযহারের নামাজের জন্য প্রস্তুত  সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে চাই:   চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান বাবলু  দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায় বিএনপি সরকারের ১০০ দিনে ২০০ উদ্যোগ ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’র ডিসিপি এখনও জমা পড়েনি মধ্যপ্রাচ্যসহ দেশে দেশে উদযাপিত হচ্ছে ঈদ জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর এমপির পক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অর্থ বিতরণ ধর্ষণ ঘটনা ব্যাপক ভাইরাল হলেও প্রশাসন নিরব 

কাজিপুরে ১৭০ ঈদগাহ ময়দান পবিত্র ঈদ-উল আযহারের নামাজের জন্য প্রস্তুত 

টি এম কামাল :
  • আপডেট সময় : 3:18 pm, বুধবার, ২৭ মে, ২০২৬
ফাইল ছবি
সারাদেশের ন্যায় আগামী বৃহস্পতিবার (২৮ মে) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পবিত্র ঈদ-উল আযহারের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে মুসলিমপাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। প্রায় দু’বছরের পুরোনো ঐতিহ্যবাহী মুসলিমপাড়া ঈদগাহ ময়দানে ১০-১২ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন ঈদগাহ মাঠ কমিটির সভাপতি ও কাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নু। এতে ইমামতি করবেন মাওলানা মোঃ আব্দুর রউফ।
কাজিপুর উপজেলা ইসলামীক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, পৌরসভার আলমপু্র, বিয়াড়া, বেড়ীপোটল, পলাশবাড়ি, উপজেলার চালিতাডাঙ্গা, সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠ, নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, পূর্বখুকশিয়া, স্থলবাড়ী, শুভগাছা, পরানপুর, মাজনাবাড়ী, তেকানী, নিশ্চিন্তপুর, মাইজবাড়ী, গান্ধাইল, হরিনাথপুর, মাইজবাড়ী, স্থলবাড়ী, উদগাড়ী, কুমারিয়াবাড়ী, রঘুনাথপুর, মাজনাবাড়ী, শিমুলদাইড়সহ ১৭০টি ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে অনুষ্ঠিত হবে।
আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্ৰি কলেজের অধ্যক্ষ ও এমপি সেলিম রেজা ছোট ভাই মহসীন রেজা জানান, পৌরসভার আলমপুর ঈদগাহ ময়দানে সিরাজগঞ্জ -১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদর আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা, ইউএনও মোস্তাফিজুর রহমান ও ওসি এনায়েতপুর রহমান নামাজ আদায় করবেন। কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা জানান, উপজেলার সবচেয়ে বড় মুসলিমপাড়া ঈদগাহ ময়দানে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com