বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
১৪ মে: আজকের মুদ্রার রেট ১৪ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সবাই যদি একটি সিনেমায় কাজ করেন, তা দেশের জন্য বড় অর্জন: শুভ মেসি ম্যাজিকে ৮ গোলের থ্রিলারে জিতল মিয়ামি তরুণদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম শেফালীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার স্বামী পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র খুলনায় যমজ কন্যা শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন ৎ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন : অধ্যাপক ড. আসিফ নজরুল প্রধানমন্ত্রী শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন : সাদিক রিয়াজ চৌধুরী এমপি

রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে বন্যা বেগম (২৮) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী
  • আপডেট সময় : 1:07 pm, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বন্যা বেগম ওই গ্রামের দিনমজুর নুরুল হকের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির উঠানে থাকা লাকড়ি সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বাড়ির পাশে থাকা একটি খেজুর গাছের কাছে অবস্থান করছিলেন তিনি। তখনই আকস্মিকভাবে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অকাল এই মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com