শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রথমবারের মত তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্বকাপ ৩ দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিশ্চিত করলো ইউক্রেন ও রাশিয়া  দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহায়তার চেক বিতরণ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ঘোড়াঘাটে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা রাজবাড়ীতে মাদক বিরোধী সমাবেশ ও মাদক ব্যবসায়ীর মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ঘোড়াঘাটে মন্ত্রী মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর বিজয়ের শপথে ‘বাধা’

রাজবাড়ীতে মাদক বিরোধী সমাবেশ ও মাদক ব্যবসায়ীর মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি  জাকির হোসেন পাটোয়ারী
  • আপডেট সময় : 6:48 pm, শনিবার, ৯ মে, ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক বিরোধী সমাবেশ ও মাদক ব্যবসায়ীর মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ মে) বিকেল সাড়ে ৩টায় বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া বাজারে এলাকার সচেতন নাগরিকদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহ জাহান মিয়া, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুবদল নেতা মোঃ সবুজ প্রমুখ।

এসময় জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হক দেওয়ান, জামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ আলিবদ্দীন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি কবিবর রহমান সহ এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জামালপুর ইউনিয়ন মাদকে সয়লাব হয়ে গেছে। বিগত ৮ মাস আগে এক কেজি গাঁজাসহ বিলমাগুরা গ্রামে জনতার হাতে আটক হয় সুধাংশু বিশ^াস নামে এক ব্যক্তি। পরে স্থানীয়রা ভবিশ্যতে মাদক ব্যবসা করবে না বলে অঙ্গিকার করায় প্রকাশ্যে গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়। এ বিষয়টি নিয়ে এতোদিন পর কারো ইন্ধনে থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দিয়ে হয়রানী করছে। এ হয়রানীর শিকারের ভয়ে এখন মাদকের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না। আমরা মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। 

প্রত্যক্ষদর্শী মামুন শেখ বলেন, সুধাংশু বিশ^াসের সাথে কাজ করতাম। ৮ মাস আগে আমাকে সাথে নিয়ে বিল মাগুরা এলাকায় গেলে তার হাতে থাকা ব্যাগসহ স্থানীয় যুবকরা আটক করে। পরে ব্যাগের মধ্যে এক কেজি গাঁজা পায়। মুরব্বীরা তাকে সতর্ক করাসহ গাঁজা আগুনে পুড়িয়ে ফেলে। পরে আমি আর তার সাথে কাজ করি না। 

স্থানীয় কয়েকজন ব্যক্তি গাঁজাসহ তাকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, আমরা নিজেরা থেকে তার কাছ থেকে পাওয়া গাঁজা আগুনে পুড়িয়ে দেই। গরীব মানুষ হওয়ায় তাকে ভালো হওয়ার সুযোগ দেই। 

অভিযুক্ত সুধাংশু বিশ^াস গাঁজাসহ তাকে আটকের বিষয়টি অস্বীকার করে বলেন, আমাকে জামালপুর বাজার বনিক সমিতির কার্যালয়ে আটকে দেড় লক্ষ টাকা নেওয়া হয়েছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। আমি বিচার চাই।  

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, এ ধরণের একটি বিষয় নিয়ে স্থানীয় বিএনপি নেতারা শালিস করেছেন বলে শুনেছি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com