বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
১৪ মে: আজকের মুদ্রার রেট ১৪ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সবাই যদি একটি সিনেমায় কাজ করেন, তা দেশের জন্য বড় অর্জন: শুভ মেসি ম্যাজিকে ৮ গোলের থ্রিলারে জিতল মিয়ামি তরুণদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম শেফালীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার স্বামী পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র খুলনায় যমজ কন্যা শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন ৎ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন : অধ্যাপক ড. আসিফ নজরুল প্রধানমন্ত্রী শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন : সাদিক রিয়াজ চৌধুরী এমপি

শেফালীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার স্বামী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : 1:16 pm, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

০২৫ সালের জুন মাসে ৪২ বছর বয়সে প্রয়াত হন ‘কাঁটা লাগা’খ্যাত গানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া বলিউড অভিনেত্রী শেফালী জরিওয়ালা। পরে ‘বিগ বস ১৩’-তেও নজর কেড়েছিলেন তিনি।

অভিনেত্রীর আকস্মিক মৃত্যু ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল। সেই জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন তার স্বামী পরাগ ত্যাগী। বয়স ধরে রাখার ইনজেকশন নিয়েই শেফালীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বামী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক আবেগঘন ভিডিওবার্তায় পরাগ বলেন, আমাকেও বলুন— কোন ইনজেকশনের কথা বলা হচ্ছে? শেফালী নিয়মিত কোনো ‘অ্যান্টি-এজিং’ ওষুধ নিত না। মাসে একবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে মাল্টিভিটামিন, ভিটামিন সি, কোলাজেন এবং গ্লুটাথিয়নের আইভি ড্রিপ নিত। এগুলো সাধারণ স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবহৃত হয় বলে দাবি করেন পরাগ।

তিনি বলেন, শেফালী মৃত্যুর দিন উপবাস করলেও পূজার পর খাবার খেয়েছিলেন। তাই খালি পেটে কোনো ইনজেকশন নেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হয়েছিল, তা সঠিক নয়।

তিনি বলেন, শেফালীর তারুণ্য ও সুস্বাস্থ্যের নেপথ্যে ছিল নিয়মিত ব্যায়াম, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং নিজের শরীরের প্রতি যত্ন। ও কখনো নিজেকে খাওয়াদাওয়া থেকে বঞ্চিত করেনি। আইসক্রিম, চাইনিজ খাবার— সবই খেত। তবে পরিমিতভাবে খেত। যাচাই না করে কোনো তথ্য যেন ছড়িয়ে দেওয়া না হয়। সত্যিটা জানুন, তারপর মন্তব্য করুন বলে জানান পরাগ ত্যাগী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com