শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

কাজিপুরে যমুনার চরাঞ্চল থেকে দেশীয় অস্ত্রসহ চেয়ারম্যানের পুত্র আটক 

টি এম কামাল
  • আপডেট সময় : 4:45 pm, শুক্রবার, ১ মে, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চল থেকে দেশীয় অস্ত্রসহ চেয়ারম্যানের পুত্রকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাটুয়ারপাড়া মগবাজারে শিপনের লেদ মেশিনে এ অভিযান চালানো হয়।

আটক মাহবুবুর রহমান দিপু (২৮) উত্তর রেহাইশুড়িবেড় গ্রামের বাসিন্দা ও নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকের ছেলে। তার মা সুলতানা হক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, আটক মাহবুবুর রহমান দিপু নাটুয়ারপাড়া মগবাজারের একটি ওয়ার্কশপের লেদ মেশিনে দেশীয় অস্ত্র পাইপগান তৈরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া ফাঁড়ির পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরো জানান, তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল এবং পাইপগান তৈরির বিভিন্ন সরংঞ্জাম উদ্ধার করা হয়। 

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। মামলা দায়ের পর মাহবুবুর রহমান দিপুকে আদালতে পাঠানো হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com