বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

ঘোড়া জবাইয়ের অভিযোগে ৩ জনের কারাদন্ড

ঘোড়াঘাট, প্রতিনিধি
  • আপডেট সময় : 3:26 pm, রবিবার, ৫ এপ্রিল, ২০২৬


দিনাজপুরের নবাবগঞ্জে পরিত্যক্ত খামারে অবৈধভাবে মাংস বিক্রির উদ্দেশ্যে ৬টি ঘোড়া জবাই করে মাংস  প্রক্রিয়াজাত করার সময় তিনজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লর রহমান ভ্রাম্যমাণ পরিচালনা করে ৩ জনকে ১ বছরের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আটক কৃতরা হলেন নীলফামারী জেলার কিশোরগন্জ উপজেলার নিতাই গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মিরারপুর গ্রামের ( বর্তমান ঠিকানা রংপুর সিও বাজার)  শাহাদত হোসেনের ছেলে রুবেল (৪০) নেত্রকোনা জেলা সদরের মোবারকপুর গ্রামের  মৃত  আ: রাজ্জাকের ছেলে  মোহাম্মদ আব্দুল্যা(৩৪) ।

নবাবগঞ্জ থানার এস আই ডেভিড হিমাদ্রী বর্মা জানান উপজেলার বিনোদনগর ইউনিয়নের কৃষ্ণজীবন গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মিঠুল ইসলামের গাজীপুর গ্রামের একটি বাসা ভাড়া করে দন্ডপ্রাপ্তরা সেখানে ঘোড়া  জবাই করলে  জনতা তাদের আটক করে পুলিশে দেন।

স্থানীয় ইউ,পি সদস্যা লিপি বেগম বলেন- ঐ খামারটি  গ্রামের এক প্রান্তে। সেখানে মানুষের যাতায়াত কম। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা ঐ বাড়িতে মাংস বিক্রির উদ্দেশ্যে ৬টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়া করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেলে পুলিশ ঘটনাস্থলে এসে মাংসগুলি জব্দ করে। স্থানীয় ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে বলেন- এমন ঘটনা এই এলাকাতে এটাই প্রথম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com