বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত নতুন দায়িত্বে ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ‎রাজবাড়ীর বালিয়াকান্দি বহরপুরের আবাসনে সবুজ বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ বিদেশিরা চট্টগ্রামে জাতীয় কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে চবি’র কর্মসূচি সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : প্রধান নির্বাচন কমিশনার যুবলীগের চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সৌদি আরবে নিহত মোশাররফের লাশ আসছে আজ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:11 am, শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেনের মরদেহ শুক্রবার (২০ মার্চ) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

নিহত মোশাররফ হোসেন (পাসপোর্ট নম্বর: EK0909569) সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সূরজত আলী।

জানা গেছে, সৌদি আরব সময় শুক্রবার ভোর ২টা ২৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট নম্বর SV806 যোগে রিয়াদ থেকে মরদেহটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ করা হবে। এসময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী ব্রিফিং করবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com