বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত নতুন দায়িত্বে ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ‎রাজবাড়ীর বালিয়াকান্দি বহরপুরের আবাসনে সবুজ বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ বিদেশিরা চট্টগ্রামে জাতীয় কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে চবি’র কর্মসূচি সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : প্রধান নির্বাচন কমিশনার যুবলীগের চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 2:03 pm, বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন জামাতে।

বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এসময় তিনি বলেন, ‘এবারের ঈদের নামাজ ঐতিহাসিক হবে।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করবেন। ওজুর ব্যবস্থা থাকবে। বৃষ্টি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।’
ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী নামাজ পড়বেন।

৩৫ হাজার মানুষের জন্য ব্যবস্থা আছে। মন্ত্রিপরিষদের সদস্যসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রবেশের সময় অল্প কিছু গেইট খোলা থাকবে, নামাজ শেষে বাকি সব গেট খোলা থাকবে।’
চাঁদ দেখা সাপেক্ষে শনিবার ২১ মার্চ এবার ঈদুল ফিতর হতে পারে।

এ উপলক্ষে এরই মধ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ১৭ মার্চ থেকে শুরু হওয়া ছুটি চলবে ২৩ মার্চ পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com