বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

ঘোড়াঘাটে মাদক বিক্রির সময় দুই সহোদর ভাই আটক

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
  • আপডেট সময় : 1:51 pm, বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬


দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিক্রির সময় দুই সহোদর ভাইকে একশ দুই পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঘোড়ঘাট থানা পুলিশ। বুধবার (১৮ মার্চ) সাড়ে ৪ টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজারে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মওলা মিয়া (২৫) আব্দুল আলিম (২২) তারা দুজনে একি মায়ের পেটের সহদর ভাই উপজেলার জালকাটা মগলিসপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে বলে জানা যায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহনাফ তাহমিদ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, আসন্ন ঈদকে কেন্দ্র করে, বাড়ায় ঢাকার মোহাম্মদপুর থেকে ইয়াবা সংগ্রহ করে এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে এবং তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে তারা জানান। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, তাদের পরিকল্পনা নস্যাৎ করা হয়।

তবে “ঈদকে সামনে রেখে মাদক কারবারিরা সক্রিয় হয়ে ওঠে। তাদের দমন করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।” এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতদের বৃহস্পতিবার দিনাজপুর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com