বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী

অবৈধ নেটজাল সহ ২ লক্ষ পার্শে পোনা জব্দ

পাইকগাছা প্রতিনিধি
  • আপডেট সময় : 11:36 am, শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল সহ ক্ষতিকর জাল নির্মূলে খুলনার পাইকগাছায় শিবসা, দেলুটি সহ বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে ১২ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সোলাদানা, লতা, দেলুটি ইউনিয়নে প্রবাহিত শিবসা, দেলুটি, ভদ্রতা সহ বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় ৩টি অবৈধ নেট জাল জব্দ করা হয় এবং আনুমানিক ২ লক্ষ পার্শে পোনা জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়। পরবর্তীতে জব্দকৃত নেট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময়  বাংলাদেশ নৌ পুলিশ পাইকগাছার সহযোগীতায় অভিযানে ক্ষেত্র রণধীর সরকার, নৌ ফাঁড়ি পুলিশের কর্মকর্তা রবিউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, জনস্বার্থে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল ইত্যাদি অপসারণে অভিযান অব্যাহত থাকবে। আসুন, আমরা সচেতন হই। সরকারি নির্দেশনা মেনে চলি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com