শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত নতুন দায়িত্বে ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ‎রাজবাড়ীর বালিয়াকান্দি বহরপুরের আবাসনে সবুজ বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ বিদেশিরা চট্টগ্রামে জাতীয় কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে চবি’র কর্মসূচি সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : প্রধান নির্বাচন কমিশনার যুবলীগের চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:22 pm, বুধবার, ১১ মার্চ, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘জুলাই সনদের সব কিছু ধারণ করা হবে। আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।’
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে কাল। সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনে সভাপতি কে হবেন, সেটি উপস্থাপন করবেন।

সংসদের বিধি মোতাবেক শপথ নেবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। আর ১৫ তারিখ অধিবেশন হয়ে এরপর বিরতি হতে পারে।’
তিনি আরো বলেন, ‘সংসদ অধিবেশন বসার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষাসহ জুলাই সনদে যা কিছু সম্মত হয়েছি, সেটি ধারণ করব।’

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com