শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত নতুন দায়িত্বে ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ‎রাজবাড়ীর বালিয়াকান্দি বহরপুরের আবাসনে সবুজ বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ বিদেশিরা চট্টগ্রামে জাতীয় কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে চবি’র কর্মসূচি সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : প্রধান নির্বাচন কমিশনার যুবলীগের চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই : চিফ হুইপ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:21 pm, বুধবার, ১১ মার্চ, ২০২৬

সংসদের আচরণ নিয়ে দিকনিদর্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত জাতীয় সংসদ গড়ার প্রত্যাশা করা হচ্ছে। তিনি বলেন, ‘সংসদে আলোচনার মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান করতে চাই।

দেশের মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য।’
চিফ হুইপ বলেন, ‘আমরা চাই বিরোধী দল সংসদে গঠনমূলক ভূমিকা পালন করুক। তাদের যেকোনো যৌক্তিক সমালোচনা ও সহযোগিতাকে আমরা স্বাগত জানাব।’

প্রথম অধিবেশনে জরুরি কয়েকটি সংসদীয় কমিটি হবে বলে জানান চিফ হুইপ।

তিনি বলেন, ‘অর্ডিন্যান্স পাসে কমিটি হবে।’
সংসদ উপনেতা, স্পিকার নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘সংসদ উপনেতা কে হবেন তার সিদ্ধান্ত হয়নি এখনো। তবে সংসদ নেতা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের বিষয়ে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com