সিরাজগঞ্জে তাছির উদ্দিন তাছু নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। তিনি পৌরসভা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের দায়িত্বে ছিলেন।
বুধবার (৪ মার্চ) রাতে পৌরসভার বিয়ারা গ্ৰামে নিজ বাড়ি থেকে তাছির উদ্দিন তাছু (৫০) কে আটক করা হয়। আটকের বিষয়টি কাজিপুর থানা নিশ্চিত করেছেন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, তাছির উদ্দিন তাছু’র বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।