শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত নতুন দায়িত্বে ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ‎রাজবাড়ীর বালিয়াকান্দি বহরপুরের আবাসনে সবুজ বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ বিদেশিরা চট্টগ্রামে জাতীয় কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে চবি’র কর্মসূচি সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : প্রধান নির্বাচন কমিশনার যুবলীগের চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইরানে ইসরাইলের ‘ব্যাপক বিমান হামলা’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 11:04 am, বুধবার, ৪ মার্চ, ২০২৬

ইরানের ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘ব্যাপক বিমান হামলা’ চালানোর দাবি করেছে ইসরাইল। আজ ভোরে দেশটির সামরিক বাহিনী এই হামলার কথা নিশ্চিত করেছে। 

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ার পাল্টা জবাবে ইসরাইল এ পদক্ষেপ নিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এর আগে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়লে রাতভর পুরো ইসরাইল জুড়ে সাইরেন বেজে ওঠে। এসব ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করেছে।

হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তেল আবিব এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক নারী সামান্য আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com