বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী

ঘোড়াঘাটে চালকের সাহসিকতার (মিশুক) অটো গাড়ি উদ্ধার

ঘোড়াঘাট, প্রতিনিধি
  • আপডেট সময় : 4:18 pm, রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬



এলাকাবাসীর টর্চলাইটের আলোতে মৃত্যৃর হাত থেকে বাঁচিয়ে গেল (মিশুক) অটোরিকশা চালকের প্রাণ। ছিনতাই করে হত্যার উদ্দেশ্যে নির্জন স্থানে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তির টচের আলো দেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ব্যাটারিচালিত অটো (মিশুক) গাড়ি উদ্ধার করেছে পুলিশ। পরে চালকের সাহসিকতা ও এলাকাবাসীর সহায়তায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ সোপর্দ করে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত অনুমানিক সাড়ে আটার সময় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের দেওলাবিল পাকা রাস্তা নামক স্থানে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারী শনিবার রাতে যাত্রী সেজে ডুগডুগি বাজার থেকে রাণীগঞ্জ যাওয়ার কথা বলে অটোরিকশা (মিশুক) টি ভাড়া নিয়ে যাওয়ার পথে রামেশ্বরপুর গ্রামের দেওলাবিল নামক নির্জন স্থানে চালককে জিম্মি করে তারা অটোরিকশাটি ছিনিয়ে নেয়। চক্রের একজন অটোরিকশা নিয়ে পালিয়ে গেলেও বাকি দুইজন চালককে ধানক্ষেতে নিয়ে ছুরি ধরে হত্যার চেষ্টা চালায়। চালকের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি ছুরিকাঘাতে আহত হন। ঠিক সেই মুহূর্তে পাশের জমিতে সেচ দিতে থাকা টর্চলাইটের আলো ফেললে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়। এই সুযোগে আহত চালক সাহসিকতার সাথে কুন্দারামপুর এলাকার মোস্তফা মিয়া ওরফে মোস্তা (৫৬) কে জাপটে ধরেন, তার চিৎকারে পার্শ্বের গ্রামের লোকজন ছুটে এসে ছিনতায়কারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। ভুক্তভোগী মোঃ একরামুল হক (৫০), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-চৌধুরী গোপালপুর (বিলপাড়া), থানায় হাজির হয়ে অপর পলাতক দুই আসামি মোঃ সুমন মিয়া (৩২), পিতা-নজরুল ইসলাম এবং মোঃ রফিকুল ইসলাম (৫৭), পিতা-মৃত আলতাফ ফকিরের নামে লিখিত এজাহার দায়ের করেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় চালক বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ছিনতাইকৃত অটোর আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com