বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯ জন ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে 

সিরাজগঞ্জে এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

টি এম কামাল :
  • আপডেট সময় : 6:43 pm, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর তথ্য ও দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), সিরাজগঞ্জ ও সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল, সিরাজগঞ্জ এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, যমুনা সেতু পশ্চিম থানা ও এসআই(নিঃ) মোঃ আবু তাহের, যমুনা সেতু পশ্চিম থানা, সিরাজগঞ্জ এর নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ অভিযান পরিচালনাকালে ২১ জানুয়ারি দুপুর ১৩:০০ ঘটিকায় যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্ত্বরের দক্ষিণ পার্শ্বে উত্তরবঙ্গগামী লেনের উপর অভিযান পরিচালনা করে ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরগামী, এসআই এন্টারপ্রাইজ’ নামক যাত্রিবাহী বাস যার রেজিঃ নং-সিরাজগঞ্জ-ব-১১-০০৭২ এর যাত্রী মাদক কারবারি মোঃ আঃ রশিদ ওরফে পল্টু (৫৫), পিতা-মৃত জয়নাল আবেদীন, সাং-চর বনবাড়ীয়া, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ’কে তল্লাশী করে তার হেফাজত থেকে ১০০০ (এক) হাজার পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।  

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রুজু আছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। # 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com