সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীর পাংশায় পদ্মা জেনারেল হাসপাতালে প্রথম জন্ম নেওয়া কন্যাশিশুকে স্বর্ণ উপহার সাভার ও আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বর্ষবরণে হার্দিকের মাকে ভিডিও কল মাহিকার

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : 3:51 pm, শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

বড়দিন পালন করতে গিয়ে যথেষ্ট হেনস্তার মুখে পড়তে হয়েছিল। তাই বর্ষবরণ উপলক্ষে একেবারে ঘরোয়া মেজাজেই থাকলেন হার্দিক পাণ্ডিয়া। তবে সোশাল মিডিয়ায় প্রেমিকা মাহিকা শর্মাকে ভালোবাসায় ভরাতে ভোলেননি। বছরভর মাহিকার সঙ্গে কাটানো একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারকা ক্রিকেটার। কোনওটায় তাঁরা একসঙ্গে পুজোয় বসেছেন, কোনওটায় আবার পোষ্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে জুটিকে। তবে নতুন বছরে ভক্তদের জন্য নতুন চমক উপহার দিলেন হার্দিক-মাহিকা। সেই দেখে সকলের প্রশ্ন, তাহলে নতুন বছরে কি নতুন ইনিংস শুরু করছেন তাঁরা? চারহাত কি খুব দ্রুতই এক হচ্ছে? বর্ষবরণ কীভাবে কাটল, সেই ইঙ্গিত দিয়ে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন মাহিকা। দেখা যাচ্ছে, প্রেমিকাকে সঙ্গে নিয়ে হার্দিক ভিডিও কলে ব্যস্ত। ফোনের অপর প্রান্তে রয়েছেন হার্দিকের মা, নলিনী পাণ্ডিয়া। পুত্রের সঙ্গে ‘বউমা’ মাহিকাকে দেখে যারপরনাই খুশি হার্দিকের মা। হাসিমুখে কথা বলা নলিনীর ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন মাহিকা। সঙ্গে ক্যাপশন, ‘লং ডিস্টেন্সেই দর্শন’। সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভক্তকুলের মতে, হার্দিক-মাহিকাই ‘বেস্ট জোড়ি’। অনেকে আবার প্রশ্ন করছেন, ‘শাশুড়ি’র সম্মতি নিয়ে চলতি বছরেই কি বিয়ে করছেন মাহিকা? উল্লেখ্য, ক্রিসমাস ডিনার ডেটে মাহিকার সঙ্গে রেস্তরাঁয় গিয়েছিলেন হার্দিক। সেখানে গিয়ে অবশ্য কুৎসিত কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। এমন গালাগালি শুনেও কিন্তু কোনও প্রতিক্রিয়া দেখাননি হার্দিক। তিনি নিস্পৃহ ভঙ্গিতেই গাড়িতে উঠে যান।চোটের জন্য দীর্ঘদিন মাথের বাইরে ছিলেন হার্দিক। সেই সময় নতুন প্রেমিকার সঙ্গে একাধিকবার হার্দিকের রোম্যান্সে মশগুল ছবি ভাইরাল হয়েছে। জনসমক্ষে মাহিকা শর্মার সঙ্গে ছবি শেয়ার করতে বিন্দুমাত্র কসুর করেন না ভারতের তারকা অলরাউন্ডার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com