
বড়দিন পালন করতে গিয়ে যথেষ্ট হেনস্তার মুখে পড়তে হয়েছিল। তাই বর্ষবরণ উপলক্ষে একেবারে ঘরোয়া মেজাজেই থাকলেন হার্দিক পাণ্ডিয়া। তবে সোশাল মিডিয়ায় প্রেমিকা মাহিকা শর্মাকে ভালোবাসায় ভরাতে ভোলেননি। বছরভর মাহিকার সঙ্গে কাটানো একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারকা ক্রিকেটার। কোনওটায় তাঁরা একসঙ্গে পুজোয় বসেছেন, কোনওটায় আবার পোষ্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে জুটিকে। তবে নতুন বছরে ভক্তদের জন্য নতুন চমক উপহার দিলেন হার্দিক-মাহিকা। সেই দেখে সকলের প্রশ্ন, তাহলে নতুন বছরে কি নতুন ইনিংস শুরু করছেন তাঁরা? চারহাত কি খুব দ্রুতই এক হচ্ছে? বর্ষবরণ কীভাবে কাটল, সেই ইঙ্গিত দিয়ে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন মাহিকা। দেখা যাচ্ছে, প্রেমিকাকে সঙ্গে নিয়ে হার্দিক ভিডিও কলে ব্যস্ত। ফোনের অপর প্রান্তে রয়েছেন হার্দিকের মা, নলিনী পাণ্ডিয়া। পুত্রের সঙ্গে 'বউমা' মাহিকাকে দেখে যারপরনাই খুশি হার্দিকের মা। হাসিমুখে কথা বলা নলিনীর ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন মাহিকা। সঙ্গে ক্যাপশন, 'লং ডিস্টেন্সেই দর্শন'। সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভক্তকুলের মতে, হার্দিক-মাহিকাই 'বেস্ট জোড়ি'। অনেকে আবার প্রশ্ন করছেন, 'শাশুড়ি'র সম্মতি নিয়ে চলতি বছরেই কি বিয়ে করছেন মাহিকা? উল্লেখ্য, ক্রিসমাস ডিনার ডেটে মাহিকার সঙ্গে রেস্তরাঁয় গিয়েছিলেন হার্দিক। সেখানে গিয়ে অবশ্য কুৎসিত কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। এমন গালাগালি শুনেও কিন্তু কোনও প্রতিক্রিয়া দেখাননি হার্দিক। তিনি নিস্পৃহ ভঙ্গিতেই গাড়িতে উঠে যান।চোটের জন্য দীর্ঘদিন মাথের বাইরে ছিলেন হার্দিক। সেই সময় নতুন প্রেমিকার সঙ্গে একাধিকবার হার্দিকের রোম্যান্সে মশগুল ছবি ভাইরাল হয়েছে। জনসমক্ষে মাহিকা শর্মার সঙ্গে ছবি শেয়ার করতে বিন্দুমাত্র কসুর করেন না ভারতের তারকা অলরাউন্ডার।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com