সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :

তিন আসনে মনোনয়ন প্রস্তুতিতে শেরপুরে জাতীয় পার্টির সভা

মো: মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : 10:49 pm, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রস্তুত করতে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার তালুকপাড়ায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সদস্য মো. ফয়েজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস. এম. আশরাফ বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

তিনি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাহমুদুল হক মনির বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান এবং তার নিঃশর্ত মুক্তির দাবি করেন।

সভায় শেরপুর সদর-১ আসনে মাহমুদুল হক মনি, এস. এম. আশরাফ ও ফয়েজ উদ্দিন; শেরপুর-২ আসনে অ্যাডভোকেট আক্কাস আলী ও রফিকুল ইসলাম বেলাল; এবং শেরপুর-৩ আসনে আবু নাছের বাদল ও ফারুক আহমেদের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আসে।

এসময় জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com