শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি বছরে ৮০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, মৃত্যু ২৫০ এর কাছে শ্রীলংকাকে উড়িয়ে ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত ফ্লাইদুবাই বিমানের ৪ যাত্রীকে ‘বীরত্ব’ পদক দেবেন ইসরাইলি প্রেসিডেন্ট ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ঘোড়াঘাটে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বালিয়াকান্দিতে বাড়ির পাশের পুকুরে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু  অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : 12:59 pm, রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

প্রতি বছরের মতো এবারও হোসেন আলী ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলায় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইউসুফ আহমদ এবং উপদেষ্টা আব্দুল হালিম। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নূর ও নর্থ ইস্ট আইডিয়াল কলেজের প্রভাষক রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল। এছাড়াও সমাজসেবক, শিক্ষক, চিকিৎসক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, ২০২২ সাল থেকে নিয়মিতভাবে ফাউন্ডেশনটি মেধাবৃত্তি প্রদান করে আসছে। এ বছর ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর আগে ১৬৬ জন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় বৃত্তি পেয়েছে।

আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও অনুপ্রেরণা বৃদ্ধির লক্ষ্যে এই বৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com