সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী সুন্দরগঞ্জে ৮৩২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এলপিজির দাম বাড়ল, আজ থেকেই কার্যকর ৭ গোলে হারের পর মদরিচ যা বললেন শাহজালালে জুতার ভিতরে ১৬ কোটি টাকার স্বর্ণসহ ধরা ২ বিমানকর্মী

স্বৈরাচারী সরকার অর্থনীতিকে খোকলা করে পালিয়েছে; নাসের রহমান 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : 2:48 pm, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জেষ্ঠ পুত্র সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার বাংলাদেশকে লুটপাট করে অর্থনৈতিকভাবে ধ্বংস এবং খোকলা করে দিয়ে গেছে। সেজন্যই কাজের লোকদের বের করে এনে দলের দায়িত্ব দিতে হবে।

ফ্যাসিস্ট আওয়ামীদের জুলুম নির্যাতন, দুর্নীতি-লুটপাটসহ তাদের সকল অন্যায় অপকর্মের তালিকা জাতির কাছে তুলে ধরতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে দলের নেতৃত্বে মেধাবী, সৎ ও আদর্শবানদের নেতৃত্বের জন্য আহ্বান জানিয়েছেন। আমাদের দলকে আরও সমৃদ্ধ শক্তিশালী করতে হবে।

তিনি বুধবার (২৯শে জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের বড়লেখার নবগঠিত উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গরূপে গঠনে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বকে সামনের সাড়িতে এনে দিতে কাউন্সিলের পূর্বমুহূর্তে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এম নাসের রহমান দলীয় নেতৃবৃন্দকে তারেক রহমানের কঠোর বার্তা শুনিয়ে আরো বলেন, দলের নাম ভাঙিয়ে কোনো নেতা-কর্মী জনগণের  আস্থা নষ্ট করলে তাকে আমরা নিজের ভাবতে পারবো না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো নমনীয় হওয়া যাবে না।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, বকশি মিছবাউর রহমান, নাসির উদ্দিন আহমদ মিঠু, আব্দুল হাফিজ।

অন্যদের মধ্যে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, সদস্য আলাল উদ্দিন, জাহিদুল ইসলাম মামুন, অধ্যাপক আব্দুস শহীদ খান, আব্দুল কুদ্দুছ স্বপন, পৌর বিএনপি’র আহ্বায়ক মীর মখলিছুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, আব্দুল হাফিজ ললন, আব্দুল মালিক প্রমুখ মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন। আগামীতে নতুন সৎ নিষ্ঠাবান নেতৃত্বকে স্বাগত জানিয়ে বরন করে নেওয়া হবে বলে আশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com