সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :

নারী থেকে পুরুষে রূপান্তর তমা

টি এম কামাল
  • আপডেট সময় : 11:11 pm, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌয়াড়িয়া দক্ষিণপাড়া গ্রামের শ্রী সুধান্ন সরকার ও শিখা রানীর মেয়ে তমা সরকার (১৮) নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে। তাকে এক নজর দেখার জন্য দূর দূরান্তের লোকজন তাদেও বাড়িতে এসে ভিড় করছে।

 বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে তমার বাবা সুধান্ন সরকার ও মা শিখা রানী বিষয়টি স্বীকার সাংবাদিকদের নিশ্চিত করেন। তারা জানান, তমা পুরুষে রুপান্তর হওয়ার বিষয়টি আমরা জানার পর বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসক পরীক্ষা শেষে এর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে উৎসুক জনতা তার আগের ও বদলে যাওয়া জীবন নিয়ে নানা প্রশ্ন করছে। তাদের প্রশ্নের জবাব দিতে দিতে তমা হাপিয়ে উঠেছে।

 অপরদিকে জনস্রােত সামলাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। এ বিষয়ে তমা সরকার বলেন, স্থানীয় স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাশ করেছি। এরপর রাজশাহীতে আলহাজ্ব সুজা উজ দৌলা সরকারী কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করি। এসএসসি পরীক্ষার ১২/১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লজ্জা ও ভয়ে বিষয়টি এতোদিন গোপন রেখেছি। সম্প্রতি এক সহপাঠীকে বিষয়টি জানালে সে আমার বাবা-মাকে জানায়। এরপর এক দুই করে সবাই জেনে যায়।

তমার মা শিখা রানী বলেন, তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন এসেছে। হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রুপান্তরিত তমা সরকারের নাম এখনও পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি।

এ বিষয়ে বারুহাঁস ইউনিয়নের চেয়ারম্যান মইনুল হক বলেন, তমার নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার ঘটনাটি গত মঙ্গলবার বিকেলে জানাজানি হয়। আমি নিজেও বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাটি সত্য। এ বিষয়ে তমার চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হরমোন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানান, হরমন পরিবর্তনের কারণে এ রকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়। তমা নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com