বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯ জন ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে 

কুলিয়ারচরে বিএনপি-পুলিশ সংঘর্ষে ১ জন নিহত

কিশোরগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : 12:05 pm, মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার পর কুলিয়ারচর উপজেলা ছয়সূতি ইউনিয়নে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ।
তিনি বলেন, ‘একজন মারা যাওয়ার তথ্য রয়েছে আমার কাছে। আরেকজনের অবস্থা গুরুতর বলে আমি শুনেছি।’

তিনি আরো বলেন, পুলিশ ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে কুলিয়াচর থানার ওসিসহ ১৫ জন আহত হয়েছেন।
কয়েকজনের অবস্থা গুরুতর। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অবরোধের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন। তারা বলছেন, নিহতদের মধ্যে রয়েছেন ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়া।
এছাড়া শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানায় বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com