সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রায়ই তাদের বাসায় যেত তরুণ, একা পেয়ে ধর্ষণের অভিযোগ

অপরাধ ডেস্ক
  • আপডেট সময় : 6:19 pm, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের টঙ্গীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাব্বির দেওয়ান (২৩) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। শনিবার রাত ৮টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার তিন দিন পর কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাব্বির টঙ্গীর এরশাদনগর এলাকার ৪ নম্বর ব্লকের আব্দুল করিমের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) এম সাফায়ত ওসমান বলেন, নির্যাতিতার পরিবারের সঙ্গে অভিযুক্ত সাব্বিরের সম্পর্ক ছিল। কিশোরী মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন তার মা। সাব্বির প্রায়ই তাদের বাসায় যাতায়াত করত।
শনিবার সাব্বির কিশোরীর বাসায় যায়। পরে বাসায় একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। রাতে পরিবারের সদস্যরা বাসায় গেলে কিশোরী ঘটনাটি তাদের জানায়। পরে মঙ্গলবার সকালে কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতিত কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com