রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ঘোড়াঘাটে অসময়ের বৃষ্টি, মাঠে কাটা আমন ধানের ক্ষতির আশঙ্কায় কৃষক পাইকগাছায় ১২০ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ থমকে গেছে  ‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের বৈশাখী টিভির ডিএমডি ও প্রধান সম্পাদক গ্রেফতার আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির পথে দেশগুলো ফিফা নির্বাচনে আপাতত সরে দাঁড়ানোর পরিকল্পনা নেই তাশিমার

সুতি কাপড়ের উজ্জ্বলতা ধরে রাখার কয়েকটি উপায়

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 12:05 pm, শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ধুলাবালি বেশি। গরম আবহাওয়ার ফলে মানুষের শরীর অতিরিক্ত ঘামে। সুতি কাপড় আরামদায়ক হওয়ায় আমাদের এ কাপড়ের পোশাক পরা হয় বেশি। নিয়মিত পরায় কাপড় ময়লা হয় বেশি।
ফলে আমাদের নিয়মিত কাপড় ধুতে হয়। অন্যান্য কাপড়ের তুলনায় সুতি কাপড়ের উজ্জ্বলতা কমে যায় দ্রুত। সুতির পোশাক ধোয়ার সময় উজ্জ্বলতা ধরে রাখতে কিছু কৌশল কাজে লাগাতে পারেন।
চলুন সেগুলো জেনে নেওয়া যাক।

১. রোদে সুতির কাপড় রোদে শুকাতে না দেওয়াই ভালো। এতে কাপড়ের রঙ উঠে যেতে পারে।

২. কিছু সুতির কাপড় প্রথমবার ধোয়ার পর থেকেই রঙ উঠতে শুরু করে। এ ক্ষেত্রে কাপড় ধোয়ার সময় লবণ পানি দিয়ে তা কিছুক্ষণ ডুবিয়ে রাখা যেতে পারে।
এরপর সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাহলে কাপড় থেকে রঙ উঠার সম্ভাবনা কমে যেতে পারে।

৩. ওয়াশিং মেশিনে সুতির কাপড় দেওয়ার সময় সাবানের সঙ্গে এক কাপ ভিনিগার মিশিয়ে দেওয়া যেতে পারে। এতে কাপড়ের উজ্জ্বলতা বজায় থাকবে। সুন্দর গন্ধও আসবে।

৪. সুতির কাপড় ধোয়ার ক্ষেত্রে তরল সাবান ব্যবহার করা ভালো। এছাড়া কাপড় গরম পানিতে ভিজিয়ে রাখা উচিত নয়। এতে রঙ আরো উঠে যেতে পারে। সুতির পোশাক ধোয়ার সময় ঠান্ডা পানিই ব্যবহার করা উত্তম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com