রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ঘোড়াঘাটে অসময়ের বৃষ্টি, মাঠে কাটা আমন ধানের ক্ষতির আশঙ্কায় কৃষক পাইকগাছায় ১২০ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ থমকে গেছে  ‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের বৈশাখী টিভির ডিএমডি ও প্রধান সম্পাদক গ্রেফতার আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির পথে দেশগুলো ফিফা নির্বাচনে আপাতত সরে দাঁড়ানোর পরিকল্পনা নেই তাশিমার

আজকের দিন কেমন কাটতে পারে ? জেনে নিন

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : 10:35 am, সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

আজ ২৮ আগস্ট, রোজ সোমবার। পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়। ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।

মেষ
আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। আপনার সংকল্প ও উদ্যম অন্যের কাছে গ্রহণযোগ্য হবে। বিরক্তিগুলোকে আপনার নাগালে আসতে দেবেন না। প্রিয়জনের সমস্যায় তার কাছে থাকুন।
আনন্দে থাকুন।

বৃষ
ভবিষ্যতের জন্য রঙিন স্বপ্ন দেখতে পারেন। পেশাগত ক্ষেত্রে শুভাশুভ থাকতে পারে। চিন্তা করে কাজ করতে হবে।
আশপাশের সব লোক আপনার পক্ষে শুভ নয়। প্রতিকূল পরিস্থিতির হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।

মিথুন
আজ দিন ভালো কাটবে। বিশেষ কোনো কাজে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। সব কাজেই কমবেশি সাফল্য পাবেন।
কোনো ইচ্ছা পূরণ হতে পারে। প্রিয় সঙ্গ আনন্দ দেবে। বিনোদন ও রোমান্স শুভ।

কর্কট
পারিবারিক কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। ব্যক্তিগত বিষয় অনুকূলে থাকবে। পারস্পরিক আস্থা বাড়বে। আপনার শক্তি ও উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে। জীবনসঙ্গীকে সময় দিন। দারুণ কিছু পরিকল্পনা করুন।

সিংহ
কোনো যোগাযোগে লাভবান হবেন। কাজে বাধাবিঘ্ন অনেকটা দূর হবে। আগের তুলনায় মানসিক চাপ কমবে। ব্যাবসায়িক লেনদেন ও কেনাকটা শুভ। ভ্রমণের পরিকল্পনায় অগ্রগতি হবে। ফাঁকা সময়টা প্রিয়জনের সঙ্গে কাটান।

কন্যা
অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কাজের ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। কোথাও অর্থ বিনিয়োগ করলে লাভ হবে। ব্যবসার জন্য ভালো সময়। পড়ে থাকা কাজ গতি লাভ করবে। কর্মস্থলে চাপ থাকবে না, আনন্দ থাকবে।

তুলা
আজকের দিনটি আপনার জন্য ভালো হতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কারো কাছে সাহায্য চাইলে তা পেয়ে যাবেন। অর্থ হাতে এলেও ব্যয় বাড়বে। আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে।

বৃশ্চিক
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। কেনাকাটায় খরচ বাড়তে পারে। একসঙ্গে একাধিক কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। কাজে গতিশীলতা আনুন। পরিবেশ আপনার পক্ষে থাকবে। সময়ের সদ্ব্যবহার করুন।

ধনু
কোনো ভালো কাজে অবদান রাখতে পারবেন। আটকে থাকা টাকা হাতে আসতে পারে। ব্যবসায় ভালো উপার্জন হওয়ার সম্ভাবনা। আপনার হাতে যদি একাধিক কাজ থাকে, সেখান থেকে একটি কাজ বেছে নিন।

মকর
আজকের দিনটি আপনার জন্য শুভ ফলদায়ক হতে পারে। যেকোনো কাজে সহযোগীদের সহযোগিতা পাবেন। হঠাৎ আর্থিক লাভ হতে পারে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। ব্যবসায় ভালো অর্থ উপার্জনের সম্ভাবনা।

কুম্ভ
আজ কোনো উদ্যোগ নিলে বৈষয়িকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন। প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে আসতে পারে উন্নতির লক্ষণ। সুনির্দিষ্ট বিষয় নিয়ে গভীরভাবে কাজ করুন।

মীন
কোনো ব্যতিক্রম বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। আপনার করণীয় সম্পর্কে ধারণা নিতে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। পরনির্ভরশীল হয়ে কাজ করার মধ্যে আনন্দ নেই। জ্ঞানী ও বুদ্ধিমান মানুষের সঙ্গে পরামর্শ করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com