বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

১৪ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

সিএনআই নিউজ ডেস্ক
  • আপডেট সময় : 2:40 pm, শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ১৪ জুলাই ২০২৩, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১২২৩ – অষ্টম লুই ফ্রান্সের রাজা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

১৫৫৩ – সম্রাট পঞ্চম চার্লস তিউনিস জয় করেন।

১৬৩৬ – সম্রাট শাহজাহান আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের রাজপ্রতিনিধি নিয়োগ করেন।

১৭৮৯ – বাস্তিল দুর্গের পতনের ভেতর দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটিত হয়।

১৭৯৯ – সিলেটের আগা মোহাম্মদ রেজা বেগ ‘ফিরিঙ্গি হুকুমত’-এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সম্মুখযুদ্ধে লিপ্ত হন।

১৮৬১ – বিশ্বের প্রথম মেশিনগান তৈরী করা হয়।

১৮৬৭ – আলফ্রেড নোবেল প্রথমবারের মতো ডিনামাইটের কার্যকারিতা প্রদর্শন করেন।

১৯১৭ – ফিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণা।

১৯১৮ – টর্নেডোর আঘাতে ভূমধ্যসাগরে ডেমনা জাহাজ ডুবে গেলে ৪৪২ জনের মৃত্যু হয়।

১৯২৭ – হাওয়াইতে প্রথম বাণিজ্যিক বিমান চালু হয়।

১৯৩০ – বিবিসি সর্বপ্রথম টেলিনাটক সম্প্রচার করে।

১৯৪২ – কংগ্রেস ওয়ার্কিং কমিটি ব্রিটিশবিরোধী ঐতিহাসিক ‘ভারত ছাড়ো’ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে।

১৯৪৮ – ইসরায়েল কায়রোতে বোমা হামলা করে।

১৯৫৮ – জেনারেল আব্দুল করিম কাসেমের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ইরাকের রাজতান্ত্রিক সরকারের পতন ঘটে এবং প্রজাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।

১৯৬৯ – এল সালভাদরের কাছে একটি ফুটবল ম্যাচে পরাজয়ের পর হন্ডুরাস ও হন্ডুরাসে এল সালাভাদরের অভিবাসী শ্রমিকদের মধ্যে দাঙ্গা বাধে।

১৯৭৩ – জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী বিল গৃহীত।

১৯৮৪ – নিউজিল্যান্ডের নির্বাচনে ডিভিড লদীর নেতৃত্বে লেবার পার্টির জয়।

১৯৯৭ – কে আর নারায়ণ প্রথম অচ্ছুৎ সম্প্রদায় থেকে ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত।

জন্ম:

১৭৪৩ – রুশ কবি গ্যাবিব্রলা রোমানোভিচ দারজাভিন।

১৭৫৬ – ইংরেজ কবি টমাস রোলান্ডসন।

১৯০৩ – আমেরিকান লেখক আর্ভিং স্টোন।

১৯০৪ – নোবেলজয়ী পোলিশ সাহিত্যিক আইজ্যাক সিঙ্গার।

১৯১৩ – জার্মান রাজনীতিবিদ ফ্রিৎজ আর্থার।

১৯১৩ – জেরাল্ড ফোর্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮তম রাষ্ট্রপতি।

১৯১৮ – ইংমার বার্গম্যান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক।

মৃত্যু:

১৯০৭ – রসায়নবিদ ও উদ্ভাবক স্যার উইলিয়াম হেনরি পারকিন।

১৯৫৪ – নোবেলজয়ী স্পেনীয় নাট্যকার বেনাভেন্তেই মার্তিনেস।

১৯৭১ – রসায়নবিদ পুলিনবিহারী সরকার।

১৯৮৩ – তেলেগু কবি শ্রীবঙ্গম শ্রীনিবাস রাও।

১৯৮৫ – গণিতজ্ঞ, শিৰাব্রতী ও রাজনীতিবিদ দেবপ্রসাদ ঘোষ।

দিবস:

আজ ফ্রান্সের স্বাধীনতা দিবস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com