সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি- সামিউল ইসলাম খান সজীব চেয়ারম্যান প্রার্থী, আমতা ইউপি ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে এবার কি আছে! সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি মিষ্টির শূন্য আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

শার্শায় ভাসুরের নির্যাতনে গৃহবধু হাসপাতালে ভর্তি

বেনাপোল প্রতিনিধি :
  • আপডেট সময় : 6:38 pm, বুধবার, ১২ জুলাই, ২০২৩

যশোরের শার্শায় ভাসুরের অমানবিক নির্যতনের স্বীকার হয়ে গৃহবধু রুপা খাতুন (৩৫) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা গৃহবধুর স্বামী। গৃহবধু রুপা খাতুন শার্শা উপজেলার ধলদাহ গ্রামের সোহারাব হোসেনের স্ত্রী।
আহত রুপা খাতুনের স্বামী সোহারাব হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমার ভাইদের সাথে পারিবারিক ভাবে বিরোধ চলে আসছিলো। আমার বোনদের কিছু জমি আমার কাছে আছে। কিন্তু আমার ভাইয়েরা সে জমি জোর পূর্বক আমার নিকট থেকে কেড়ে নিতে চায়। এর মধ্যে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে আমি মাঠে কাজ করতে যায়। এসময় আমার নিকট সংবাদ যায় বাড়ীতে মারামারি হচ্ছে। আমি দ্রæত বাড়ীতে এসে দেখি আমার ভাই জুব্বার হোসেন ও তার দুই ছেলে চঞ্চল ও সুমন হোসেন আমার স্ত্রীকে বেধড়ক ভাবে মারপিট করে যখম করে ফেলে রেখেছে। আমি প্রতিবেশিদের সহযোগীতায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করি। বর্তমানে চিকিৎসাধীন আছে।
শার্শা থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর ফিরোজ হোসেন জানান, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com