বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: এলজিআরডিমন্ত্রী ‘বর্তমান সরকারের আমলে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ দাবি বাস্তবায়িত হতে পারে’ সিরাজগঞ্জে কৃষকের মুখে হাসি আগাম শীতকালীন সবজি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন তালাবদ্ধ ‘একদিন সবাইকে চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগে বলেছিলেন নানা পাটেকার ফিফা র‌্যাঙ্কিংয়ে পর্তুগালের উন্নতি, বাংলাদেশ-ব্রাজিলের অবনতি আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি, মাফিয়াবৃত্তির অবসান ঘটবে : রিজভী শক্তিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন ভারতের কাছ থেকে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা চায় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : 4:56 pm, বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং অন্যান্য জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর জানান, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে পৃথক বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেট জেলাসহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক আরও জানান, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com