সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি- সামিউল ইসলাম খান সজীব চেয়ারম্যান প্রার্থী, আমতা ইউপি ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে এবার কি আছে! সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি মিষ্টির শূন্য আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

ভারত সীমান্তে পাওয়া গেল যুবকের গলা কাটা লাশ

ময়মনসিংহ সংবাদদাতা
  • আপডেট সময় : 12:23 pm, বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের পূর্ব গোবরাকুড়া এলাকায় ভারত সীমান্তের ভেতর থেকে সারোয়ার হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেলচালকের লাশ বিজিবির সহযোগিতায় উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ওই যুবক উপজেলার বেপারীপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেনি।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করে বিএসএফ। রাতে পুলিশ ওই যুবকের লাশ থানায় নিয়ে আসে। লাশ শনাক্ত করেন যুবকের বড় ভাই জাকির হোসেন।

সুরতহাল রিপোর্টপ্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে লাশ পাঠানো হবে বলে নিশ্চিত করেন এসআই সাইদুজ্জামান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানায় ছিল।

থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তার পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে খাবার ও জামা কিনে দিয়ে জীবিকার তাগিদে ঘর থেকে বের হন সারোয়ার। কথা হয় দুই আদিবাসী যুবককে নিয়ে ভাড়ায় যাবেন পূর্ব গোবরাকুড়া। সেই থেকে আর বাড়ি না ফেরায় সন্ধান করতে থাকে পরিবার।

বুধবার বিকেলে গোবরাকুড়া ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় রক্তের দাগ থেকে সন্দেহ দেখা দেয় স্থানীয়দের কাছে। রক্তের দাগ আর ভারতীয় সীমানার সামান্য ভেতরে দেখা মেলে গলা কাটা লাশের।

ভারতীয় সীমানায় লাশ পড়ে থাকার বিষয়টি স্থানীয়রা প্রথমে বিজিবিকে অবহিত করেন। পরে দুই দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয় থানা পুলিশের কাছে।

পরিবারের সদস্যদের দাবি, মঙ্গলবার রাতে হালুয়াঘাট পৌর শহর থেকে দুই আদিবাসী যুবককে ভাড়ায় নিয়ে যান চালক সারোয়ার হোসেন। কিন্তু কিভাবে খুন হলো এমন কোনো কিছু কারো জানা নেই।

এদিকে নিহতের স্ত্রী শরুফা খাতুন বলেন, আমার স্বামীর সঙ্গে কারো বিরোধ ছিল না। আমার ছোট শিশুটিকে যারা বাবাহারা করল আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com