বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সুন্দরভাবে ইজতেমা শেষ করবে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

সিএনআই নিউজ ডেস্ক
  • আপডেট সময় : 10:01 pm, শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ইজতেমা আয়োজকদের দুটি গ্রুপ রয়েছে, প্রথম পর্বে মাও. যোবায়ের অনুসারী ও দ্বিতীয় পর্বে মাও. সাদ অনুসারীরা অংশ নেবেন, আশা করছি তাদের মধ্যে নতুন করে আর ভুল বোঝাবুঝি হবে না, উভয়েই সুন্দরভাবে ইজতেমা শেষ করবে প্রশাসন সে লক্ষ্যে কাজ করছে,’

শুক্রবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি,

নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইজতেমায় সব ধরনের নিরাপত্তা থাকবে, তবে এবার সাইবার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে
যাতে কোনো সাইবার ক্রাইমের ঝুঁকি না থাকে, এজন্য কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী,’

মন্ত্রী আরো বলেন, ‘প্রথম পর্বের যোবায়েরপন্থী মুসল্লিদের ১৬ তারিখ সকাল ১১টার মধ্যে ইজতেমা মাঠ ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে, বিদেশি মেহমানদের জন্য আগের মতোই সুযোগ সুবিধা থাকবে
এবার প্রথম পর্ব শেষে বিদেশি মেহমানদের ঢাকার হাজ্বী ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানে সিসি টিভি ক্যামেরার ব্যবস্থা আছে,’ 

স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতিত্বে বক্তব্য সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জননিরাপত্তা বিভাগের সচিব আমিনুল ইসলামহ বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন,

এর আগে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, বিশ্ব ইজতেমার দুই পর্বের মুরুব্বী, সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্ব ইজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন, 

প্রসঙ্গত, টঙ্গীর তুরাগপাড়ে প্রথম দফায় ১৩ থেকে ১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্বে ২০ থেকে ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com