বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

নৌকা সমর্থকের বাড়ি গুলি!

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 6:13 pm, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
ফাইল ছবি

আশুলিয়ায় ইউপি উপ নির্বাচন

সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনে সকালে জামগড়া এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা, ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার গফুর মন্ডল স্কুলের পাশে নৌকার সমর্থক জয়নাল আবেদীনের বাড়িতে একদল মুখোশধারী সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীরা জয়নাল আবেদীনের বাড়ি ভাঙচুর করে এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরোধিতা কে কেন্দ্র করে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে বলে দাবি করেন জয়নাল আবেদীন ও তার পরিবারের সদস্যরা।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে সকাল থেকেই ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কুয়াশা ঘেরা সকালে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে।
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন মুসাসহ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। কয়েক মাস আগে বার্ধক্য জণিত কারণে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলী মাস্টার মৃত্যুবরণ করলে এ উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন ।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com