বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

ঢাকার গাবতলিতে পুলিশের চেকপোস্ট

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:45 am, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

রাজধানীর অভ্যন্তরে নাশকতা এড়াতে প্রবেশ মুখ গাবতলিতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে রাজধানীর আমিন বাজার ব্রিজ এলাকায়ও চেকপোস্ট ও ব্যাপক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে।

গতকাল রাজধানীর নয়া পল্টনে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিহত হন একজন, আহত হন শতাধিক।

এদিকে, আগামী শনিবার (১০ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় গণ সমাবেশ করতে চায় দলটি। এ সম্মেলনকে কেন্দ্র করে বা যেকোনো সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সতর্কতা নিচ্ছে পুলিশ। যার ধারাবাহিকতায় চেকপোস্টগুলো বসানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ট্রাফিক ও থানার সমন্বয়ে এ কর্মসূচি গ্রহণ করেছে পুলিশ। তল্লাশি করা হচ্ছে রাজধানীতে প্রবেশকারী প্রাইভেট কার, মোটরসাইকেল, দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহনে।

এক মোটরসাইকেল আরোহী বলেন, আমিন বাজার থেকে গুলিস্তান যাওয়ার পথে পর্বত সিনেমা হলের সামনে আমাকে চেক করে। পুলিশ বলেছে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয়, সে জন্য চেকপোস্ট বসিয়েছে। এতে জন সাধারণের কিছুটা ভোগান্তি হচ্ছে।

চেকপোস্ট ও তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছে দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা এড়াতে আমাদের এ কার্যক্রম চলছে। সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। কাউকে সন্দেহমূলক এখনও আটক করা হয়নি। দিনব্যাপী এ কর্মসূচি চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com