বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

আশুলিয়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিনিধি, সাভার
  • আপডেট সময় : 4:45 pm, সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

সাভারের  আশুলিয়ায় অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। 
এর আগে, রোববার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম পিপিএম।
আটকৃতরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চাকলগ্রাম এলাকার আব্দুল জব্বার আলী দেওয়ানের ছেলে মো. জুমুর আলী দেওয়ান (৫০) এবং একই এলাকার মো. বাছেদের ছেলে মো. আওলাদ (৩৬)। তারা দীর্ঘদিন ধরে আশুলিয়ার চাকলগ্রাম, নয়ারহাট সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এরই ধারাবাহিকতায় রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়। পরে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের হেফাজতে থাকা তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com