বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

রাজধানীতে ৫০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:45 pm, সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

রাজধানীর রূপনগর ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটায়িন (র‌্যাব)। 
র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর রূপনগর ও মিরপুর এলাকায় জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিক ও কারিগরসহ তিন জনকে আটক করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প ও জাল স্ট্যাম্প তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। 
আটককৃতরা হলেন,  মোতাহার মিয়া (২৬), মো. মিকাইল মিয়া (২০) ও  মোছা. আম্বিয়া পারভেজ লুপা (২০)।
র‌্যাব সদস্যরা এ সময় ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা ও ৫০০ টাকা মূল্যমানের রেভিনিউ স্ট্যাম্প, ২০ টাকা মূল্যমানের জাল বাংলাদেশ কোর্ট ফি এবং ১০০ টাকা মূল্যমানের নন জুডিশিয়াল জাল স্ট্যাম্পসহ প্রায় ২০ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প, নন জুডিশিয়াল জাল স্ট্যাম্প ও জাল কোর্ট ফি তৈরির সরঞ্জাম জব্দ করে।
র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, রোববার রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর রূপনগর থানার ইস্টার্ন হাউজিং ও মিরপুর-২ এলাকা থেকে  ৫০ কোটি টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি ও নন জুডিশিয়াল জাল স্ট্যাম্প জব্দ করে।  এ সময় প্রায় ২০ লাখ টাকার সরঞ্জামসহ কারখানার মালিক ও দু কর্মচারীকে আটক করা হয়।
ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, আটককৃতরা জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল কোর্ট ফি ও জাল নন জুডিশিয়াল স্ট্যাম্প প্রস্তুত ও সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ছয় মাসের বেশি সময় ধরে বাংলাদেশ সরকারের সিকিউরিটি প্রিন্টিং প্রেসের মুদ্রণযোগ্য বিভিন্ন সরকারি রেভিনিউ স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে জাল রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুত করে দেশের বিভিন্ন অসাধু রেভিনিউ স্ট্যাম্প, বাংলাদেশ কোর্ট ফি ও নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রিতাদের কাছে সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com