বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 5:18 pm, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

নরসিংদীর পলাশে ঘরে ঢুকে অনিল চন্দ্র পাল (৪৫) নামের এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জিনারদী মধ্য চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় অনিলকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী গীতা রাণী পালকেও (৩২) কুপিয়ে আহত করে তারা। পলাশ থানার ওসি মো. ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন।

অনিল ওই এলাকার মণীন্দ্র চন্দ্র পালের ছেলে। তিনি মাটির পণ্য তৈরির পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাত ৩টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত ভাঙা দরজা দিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় ঘুমন্ত অবস্থায় অনিল চন্দ্র পালকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। তার স্ত্রী গীতা রাণী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন গিয়ে আশঙ্কাজনক অবস্থায় অনিল চন্দ্র পাল ও তার স্ত্রীকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক অনিলকে মৃত ঘোষণা করেন। গীতা রাণী হাসপাতালে চিকিৎসাধীন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিতের চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com