বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সাটুরিয়ায় মিথ্যে খুন ও মাদক মামলার অভিযোগে পালিয়ে বেড়াচ্ছেন যুবক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 10:21 pm, সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

মানিকগঞ্জের সাটুরিয়ায় মিথ্যে খুন ও মাদক মামলার অভিযোগ নিয়ে উপজেলা যুবদলের প্রচার সম্পাদকসহ অন্যান্যরা পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

পূর্ব শক্রুতার জের ধরে সাটুরিয়া উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ও উপজেলার বেংরোয়া গ্রামের ওয়াজেদ সরকারের ছেলে খোকন সরকার রিয়াম (২৯) সহ ৫ জনকে আসামী করে মামলা দিয়েছে প্রতিপক্ষ।

অভিযোগে প্রকাশ, রাজনৈতিক কারণে উপজেলার দড়গ্রাম বাজারের মোঃ আজিজ হোসেনের সাথে শক্রুতা তৈরী হয় খোকন সরকার রিয়ামের। এরই জের ধরে গত গত ২ নভেম্বর রাত প্রায় সাড়ে আটটায় আজিজ হোসেনের ছেলে বাদশা দড়গ্রাম বাজারের দোকানের কাজ শেষে কাছেই বাড়ির পথে রওনা হয়। এ সময় বাজারের পরে রাস্তায় বাদশাকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমন করে হত্যা করে দুর্বৃত্তরা। এই মামলায় পরিকল্পিতভাবে আসামী করা হয় খোকন সরকার রিয়ামকে। মামলার অন্যান্য আসামীরা হচ্ছেন,চর বরাইদ গ্রামের কাদির হোসেনের ছেলে জুলহাস উদ্দিন (২৭), দড়গ্রামের মৃত- জাহিদুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (২৩), বেংরোয়ার আমির হোসেনের ছেলে উজ্জল হোসেন (২৪), এবং দড়গ্রামের আবুল হোসেনের ছেলে লিটন হোসেন (২৯)।

এলাকাবাসী বলছে, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানী করার উদ্দেশ্যে খোকন সরকার রিয়ামসহ অন্যান্যদের জড়িয়ে সাটুরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। খোকন সরকার রিয়াম সাটুরিয়া উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ছিলেন। অন্যান্য অভিযুক্তরাও যুবদলের নেতা-কর্মী।

এ ব্যাপারে খোকন সরকার রিয়াম বলেন, আমার নামে মিথ্যে মামলা করে হয়রানী করা হচ্ছে। যে কারণে আমি বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছি। প্রতিপক্ষরা আমাকে পেলে হত্যা করে লাশ গুম করে ফেলতে পারে।আমার জীবনের কোন নিরাপত্তা নেই।  

সাটুরিয়া থানা সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর নিহতের পিতা মোঃ আজিজ হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান,  খোকন সরকার রিয়ামসহ ৫ জন ধারালো অস্ত্রের আঘাতে বাদশাকে খুন করে। এমন অভিযোগের ভিত্তিতে নিহতের পিতা মোঃ আজিজ হোসেন ৫ জনের নাম উল্লেখ করে ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে গত ৩ নভেম্বর একটি মামলা দায়ের করেছেন। সাটুরিয়া থানার মামলা নং- ২৩। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। পুলিশ তাদের ধরতে অভিযান পরিচালনা করছে।

সাটুরিয়া থানা সূত্র জানায়, ২০১৯ সালের ১ আগষ্ট খোকন সরকার রিয়াম ও জুলহাসকে ১ লক্ষ টাকা মূল্যের ৫’শ পিচ ইয়াবা বড়িসহ সাটুরিয়া থানা পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এ মামলায় জেল থেকে জামিনে বের হয়ে আসে তারা।

অভিযুক্তের পরিবারের দাবি, রাজনৈতিক কারণেই বিভিন্ন সময় মাদক দিয়ে এবং অস্ত্র দিয়ে খোকন সরকার রিয়ামকে ফাঁসানোর চেষ্টা করেছে প্রতিপক্ষ। তারা এসব মিথ্যে মামলা প্রত্যাহার করে সুবিচারের দাবিও জানিয়েছেন পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে।   

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com