প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্নই দেখাননি তা বাস্তবায়নে কাজ করে গেছেন বলে আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজিব ওয়াজেদ জয়ের কারণেই আজ যুবকরা ঘরে বসেই অনলাইনে আয় করে স্বাবলম্বী হচ্ছেন।
আজ সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনষ্টিটিউটে যুব সমাবেশ ২০২২ উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু নিয়ে যারা ভিন্ন কথা বলেছে তাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে আজ পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। অপরদিকে, যথা সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি বক্তব্যে বলেন।
অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল হক। এতে সভাপতিত্ব করেন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনষ্টিটিউিটের মহাপরিচালক এ,কে,এম, শামিমুল হক ছিদ্দিকী। #