বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:16 pm, শনিবার, ২১ মে, ২০২২

পদ্মায় পানি বৃদ্ধি, পাটুরিয়ায় দুই ঘাট বন্ধের কারণে অপেক্ষায় শত শত যান

মানিকগঞ্জ সংবাদদাতা

হঠাৎ পদ্মায় পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাটুরিয়ায় দুই ঘাট ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। আজ শনিবার (২১ মে) সকাল থেকে শত শত পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় অন্তত আট শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

তবে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির কোনো চাপ নেই। এতে চরম দুর্ভোগে পড়েছেন ট্রাকের চালকরা।

বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাটের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার সিএনআই নিউজকে জানান, নদীতে আকস্মিক পানি বৃদ্ধির কারণে ঘাটের পন্টুনগুলো তলিয়ে যাচ্ছে। পাটুরিয়া ঘাটের পাঁচটি ঘাটের মধ্যে এক ও দুই নম্বর ঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে ঘাট দুটি বন্ধ আছে। উভয় ঘাটে একসঙ্গে পন্টুন ডুবে যাওয়ায় উঠাতে সময় লাগছে। আজকের মধ্যে সব ঘাট সচল করা হবে।

বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আব্দুস সালাম জানান, নৌরুটে ২১টি ফেরির মধ্যে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে। ঘাট সমস্যার কারণে বহরে থাকা বাকি ফেরিগুলো বসিয়ে রাখা হয়েছে। এ কারণে অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পরেছেন সাধারণ যাত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com