বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

বিএনপি-জামায়াত একই মায়ের পেটের দুই ভাই : হানিফ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:06 pm, বুধবার, ১৮ মে, ২০২২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে সরকার যা যা করার প্রয়োজন সব করবে। আমরা চাই নির্বাচন অংশগ্রহণমূলক হোক এবং সব দল অংশগ্রহণ করবে। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সরকারের যা যা করার প্রয়োজন সব করবে। ‘

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আগামী নির্বাচন, রাজনৈতিক সংকট ও উত্তরণের উপায়’ নিয়ে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

যৌথভাবে আলোচনাসভার আয়োজন করে বিবার্তা২৪ডটনেট ও জাগরণ (আইপি) টিভি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে। বিএনপি বলেছে তারা নির্বাচনে অংশ নেবে না। রাজনীতির মাঠে সুবিধা নেওয়ার জন্য, দর-কষাকষি করার জন্য এসব বলছে। হঠাৎ করে বলছে বিএনপি নির্বাচনে অংশ নেবে না, এখন এই প্রশ্ন আসছে কেন? কারণ তারা সরকারের উন্নয়ন মেনে নিতে পারেনি তাই। এখন তারা নির্বাচন নিয়ে আন্দোলন-সংগ্রাম করতে চায়।

বিএনপি ২০১৮ সালে অংশ নিয়েছিল, তাহলে কেন আগামী নির্বাচনে অংশ নেবে না? এমন পশ্ন রেখে মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি ২০১৪ সালের নির্বাচনে অংশ নেয়নি। কারণ এখনকার প্রেক্ষাপট আর তখনকার প্রেক্ষাপট এক নয়। তখন তারা নির্বাচনে অংশ না নেওয়ার দুটি কারণ ছিল। প্রথমত, তাদের শীর্ষ নেতার একজন এতিমের টাকা আত্মসাৎ করার দায়ে জেলে ছিলেন। আরেকজনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক ছিল। একটা দলের শীর্ষ নেতৃত্ব জেলে ছিল এটা একটা কারণ।

দ্বিতীয়ত কারণ হিসেবে তিনি বলেন, বিএনপির মূল শক্তি হলো জামায়াত। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে বিএনপি নেতারা বলেছেন, ছাত্রশিবির আর ছাত্রদল একই মায়ের দুই সন্তান। বিএনপি-জামায়াত একই মায়ের পেটের দুই ভাই। একই মুদ্রার এপিট-ওপিট। এদের সৃষ্টি একই জায়গা থেকে। জামায়াতের নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা হয়। ২০১৩ সালে তাদের ফাঁসির রায় হয়। তাই তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ছিল না। জামায়াত যেহেতু অংশ নিতে পারছে না, তাই বিএনপিও অংশ নেয়নি।

মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, ‘ইউক্রেন-রাশিয়া ও এর আগে করোনা ছিল। এমন পরিস্থিতিতে পুরো বিশ্বের অর্থনীতি ধাক্কা খাচ্ছে। বাংলাদেশ ছোট দেশ, ধাক্কা লাগাটা স্বাভাবিক। শেখ হাসিনা যথেষ্ট ভালোভাবে দেশের অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছেন। বৈদেশিক মুদ্রার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে, শঙ্কিত হওয়ার কারণ নেই। আমাদের অর্থনীতি যথেষ্ট ভালো এবং স্বস্তিদায়ক অবস্থায় আছে। ‘

বিবার্তা২৪ ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসির সভাপতিত্বে ও জাগরণ টিভির প্রধান সম্পাদক এফ এম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com