বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সাভারে ডাকাত ও প্রতারকসহ আটক ৫

প্রতিনিধি, সাভার
  • আপডেট সময় : 2:36 pm, সোমবার, ১৬ মে, ২০২২


সাভারে কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারে ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের কলমা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে প্রেরণ করেছে সাভার মডেল থানা পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি জানায়,গত ১০ মার্চ সাভারের কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারে একদল ডাকাত সদস্য প্রবেশ করে খামারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে তিনটি বিদ্যুৎ এর খুটির ট্রান্সফারমার ডাকাতি করে নিয়ে যায়। এ সময় খামারের সবার মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা লুটপাট করে মারধর করে ডাকাতরা। পরে ওই দিনেই সাভার মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন খামারের সুপারভাইজার রকিবউজ্জমান।
সাভার মডেল থানা পুলিশের পাশাপাশি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি ছায়া তদন্ত শুরু করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে কলমা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সদস্য আফাজ উদ্দিন আফু,কবির হোসেন ও মোল্লা বাবুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
অপরদিকে সাভারের ব্যাংক কলোনী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আটককৃত দুই প্রতারক সদস্য হলেন রাজীব রায় ও হাসিবুল। প্রতারণা করে সাধারণ মানুষকে চাকুরি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজিবকে এক মাস ও হাসিবুল হাসানকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদুর রহমান। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com