রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

শীতে শালগম সবজি হিসেবে বেশ সমাদৃত।

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:27 pm, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

লাইফস্টাইল ডেস্ক:

শীতে শালগম সবজি হিসেবে বেশ সমাদৃত। প্রতিদিনের রান্নায় খানিক ভিন্নতা আনতে শালগমেই খুঁজতে পারেন সমাধান। তেমন কয়েকটি রেসিপি দিয়েছেন মাকসুদা বেগম স্নিগ্ধা।

শালগম শুধু যে তরকারি রান্নায় ব্যবহৃত হয় এমন না।  সন্ধ্যার নাস্তায় শালগম দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন চপ।

চপ

উপকরণ

বড় সাইজের ২টা শালগম, মাঝারি সাইজের ১টা আলু, লবণ স্বাদমতো, চিলি ফ্লেক্স স্বাদমতো, ব্রেড ক্রামস ১ কাপ, সয়াবিন তেল দেড় কাপ, পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, ডিম ২টা, গরম মসলা গুঁড়া সামান্য একটু।

পুরের জন্য

চিকেন কিমা ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, সয়া সস আধা চা চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. প্রথমে শালগম ও আলু খোসা ছাড়িয়ে চার টুকরা করে কেটে ধুয়ে পরিমাণমতো পানি দিয়ে সিদ্ধ করে নিন।

২. এবার চিকেন কিমা লবণ, সয়াসস, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, গরম মসলা গুঁড়া দিয়ে মেখে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে চিকেন কিমা ভেজে নিন।

৩. এবার একটি বাটিতে আলু আর শালগম মথে নিন। একটি ডিম সিদ্ধ করে গ্রেড করে শালগমের সঙ্গে মিশিয়ে নিন। পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, লবণ ও গরম মসলার গুঁড়া দিয়ে মেখে গোল শেপ করে মাঝখানে চিকেন কিমার পুর ভরে চপের আকারে বানিয়ে নিন।

৪. চপগুলো ডিমের সাদা অংশে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে ডুবো তেলে হালকা বাদামি করে ভেজে সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com