শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী গাজীপুরের কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট

নাশতায় যে খাবারগুলো রাখতে পারেন

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 12:36 pm, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

সারা দিন শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সকালে নাশতা করাটা খুব জরুরি। স্বাস্থ্যসম্মত সকালের নাশতা হতে পারে ক্যালসিয়াম এবং আঁশজাতীয় খাবার। এ ছাড়া খেতে পারেন প্রোটিন ও পুষ্টিসমৃদ্ধ খাবার।

চলুন জেনে নেওয়া যাক পুষ্টিসমৃদ্ধ কিছু সকালের নাশতা সম্পর্কে।

১. ডিম ও কলা
প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হচ্ছে ডিম। তাই সকালের নাশতায় ডিম খেতে পারেন। ডিমের সঙ্গে কলা রাখতে পারেন। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস থাকে।
কলায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি৬। সুস্থ থাকতে সকালের নাশতায় ডিম ও কলা রাখা ভালো।

২. আটার রুটি
অনেকেই নাশতায় আটার রুটি খেতে পছন্দ করেন। এটি স্বাস্থ্যের জন্য ভালো।
আটার রুটিতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফাইবার জাতীয় উপাদান। নিয়মিত রুটি খেলে রক্তচাপ, কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়া এটি রক্তের শর্করা ঠিক রাখতে, ওজন নিয়ন্ত্রণ করে, দৃষ্টিশক্তি ভালো রাখে ও ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে।

৩. ওটস
ওটস একটি শস্যজাতীয় খাবার। সারা দিনের এনার্জি পেতে সকালের নাশতায় ওটস খেতে পারেন।
ওটসে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ম্যাংগানিজ, কপার, ফসফরাস, আয়রন, জিঙ্ক, ফলেট, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন বি১ এবং ভিটামিন বি৬। ওটস ওজন কমাতে সাহায্য করে। ওটস একটি পুষ্টিকর খাদ্য, যা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়।

৪. খিচুড়ি
খিচুড়ি নাশতা হিসেবে চমৎকার। খিচুড়ি শুধু খেতেই সুস্বাদু নয়, খিচুড়িতে রয়েছে অনেক পুষ্টিগুণও। খিচুড়িতে ব্যবহৃত মসুর ডাল রক্তচাপ কমাতে সহায়তা করে। খিচুড়ির মধ্যে থাকা পুষ্টিকর উপাদান আপনার শক্তির মাত্রাকে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে। এটি তাড়াতাড়ি হজম হয়ে যায়।

৪. কাঠবাদাম
ভিটামিন ও খনিজে ভরপুর কাঠবাদাম। পানিতে ভেজালে এর পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। সকালের নাশতায় কাঠবাদাম খাওয়া ভীষণ উপকারী। এটি হজমশক্তি বাড়ায় ও ওজন কমাতে কার্যকর ভূমিকা পালন করে। কাঠবাদাম খেলে পুষ্টির পাশাপাশি রুচি বাড়ে। কাঠবাদাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

৫. গ্রিন টি
এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন বি , বি৫, ডি, ই, সি, ই। এ ছাড়া আছে সেলেনিয়াম, ক্রোমিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও সামান্য ক্যাফেইন, যা রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। গ্রিন টি ওজন কমাতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। তাই সকালের নাশতায় গ্রিন টি পান করা উচিত। তবে সকালে খালি পেটে গ্রিন টি পান করা উচিত নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com