রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

ভিটামিন সি–সমৃদ্ধ ফলের তৈরি মজার ৫ খাবার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:47 pm, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

গরুর মাংস আধা কেজি, পেঁয়াজকুচি ৩টি, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ৩-৪টি (১০-১২ সেন্টিমিটার), ছোট এলাচি ২-৩টি, লবঙ্গ ৫-৬ টি, কালো গোলমরিচ পরিমাণমতো, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, সাতকরা পরিমাণমতো (৪ টুকরা), সয়াবিন তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।

প্রণালি

গরম তেলে পেঁয়াজকুচি ভেজে তাতে বাটা পেঁয়াজ দিন। নেড়ে বাকি সব মসলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিন। এতে সাতকরা দিয়ে কষিয়ে মাংসগুলো আরও একটু কষিয়ে নিন। ভালোভাবে কষানো হলে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে ফুটে উঠলে ঝোল মাখা মাখা হয়ে এলে ভাজা জিরার গুঁড়া ও বেরেস্তা ছড়িয়ে দিন। নামিয়ে পরিবেশন করুন।

কমলা-মুরগি ভাজা

উপকরণ

মুরগির বুক ১ টুকরা, জলপাই তেল ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, মাল্টার রস ১ টেবিল চামচ, টমেটো কেচাপ ১ টেবিল চামচ, বাদামি চিনি ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, পাপরিকা আধা চা-চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি

প্রথমে একটি পাত্রে মুরগির মাংসের সঙ্গে লেবুর রসসহ বাকি সব উপকরণ দিয়ে মেখে রাখুন। এবার ম্যারিনেট করা মাংস গরম তেলে ভেজে নিন। ভাজা হয়ে এলে পরিবেশন করুন।

লেমন কেক

উপকরণ

ময়দা ১ কাপ, চিনি ১ কাপ, ডিম ২টি, লবণ পরিমাণমতো, তেল আধা কাপ, লেবুর রস ২-৩ টেবিল চামচ, বেকিং পাউডার ১ চা-চামচ ও লেমন জেলো ১ প্যাকেট।

প্রণালি

একটি বাটিতে কুসুমসহ ডিম নিয়ে হালকা বিট করুন। এবার চিনি দিয়ে আবার ১ মিনিট বিট করুন। তেল দিয়ে বিট করে লেবুর রস দিয়ে আবার বিট করুন। এরপর ময়দা, বেকিং পাউডার ও লবণ দিয়ে ২-৩ মিনিট বিট করুন। এবার প্রি-হিট ওভেনে ১৮০ ডিগ্রিতে ২০-২৫ মিনিট বেক করুন। ওভেনে দেওয়ার আগে কেকের বাটি একটু ঝাঁকিয়ে নিন। এতে মিশ্রণের বাতাস বের হয়ে যায়। ২০ মিনিট পর ওভেন থেকে কেকটা বের করে টুথপিক দিয়ে ভেতরে দেখে নেবেন। যদি পরিষ্কার উঠে আসে, তাহলে বুঝবেন কেক হয়ে গেছে। যদি দেখেন টুথপিকের গায়ে মিশ্রণ লেগে আছে, তাহলে আরও কিছুক্ষণ বেক করতে হবে। ওভেন থেকে বের করে কেক ঠান্ডা করে নেবেন। এরপর ১০০ গ্রাম ক্যাস্টর সুগার (চিনির গুঁড়া), ২ টেবিল চামচ লেবুর রস নিয়ে নিন। একটি বাটিতে ভালো করে মিশিয়ে কেকের ওপরে স্তরে স্তরে দিয়ে দেবেন। লেমন জেলো বানিয়ে নিন। এর ওপর ঢেলে পছন্দমতো সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

লেবু-পুদিনার শরবত

উপকরণ

চিনি ৪ টেবিল চামচ বা স্বাদমতো, পানি ২ কাপ, লেবুর রস ৪ চা-চামচ ও পুদিনাপাতা পরিমাণমতো।

প্রণালি

সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। আধা ভাঙা পুদিনাপাতা যোগ করে দিন। ১০ মিনিট অপেক্ষা করুন। এবার বরফ দিয়ে পরিবেশন করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com