রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

সবজির পাঁচ রান্না

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:22 pm, বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

বাজারে এখন শীতের সবজির ছড়াছড়ি। নানা ধরনের সুস্বাদু ব্যাঞ্জন রান্নার এই তো সময়। রেসিপি দিয়েছেন সিতারা ফেরদৌস। পাঁচ পদের পঞ্চম পদের রেসিপি থাকছে আজ

উপকরণ: মাঝারি সাইজের বেগুন ৪০০ গ্রাম, শর্ষের তেল ১ কাপ, টক দই আধা কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, চিনি ২ চা-চামচ, আমন্ড বাদামবাটা ১ টেবিল চামচ, পাঁচফোড়নের গুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালি: বেগুন অল্প চিরে নিয়ে গায়ে সামান্য লবণ, হলুদ ও মরিচগুঁড়া লাগাতে হবে। এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে সব বাটা ও গুঁড়া মসলা কষাতে হবে। বেগুন দিয়ে ঢাকনা ঢেকে মাঝারি জ্বালে উল্টেপাল্টে বেগুন রান্না করতে হবে। মাঝেমধ্যে অল্প অল্প পানি ছিটা দিতে হবে, যাতে মসলা পুড়ে না যায়। দই, চিনি ও বাদামবাটা একসঙ্গে মিলিয়ে বেগুনের মধ্যে দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে কাঁচামরিচ ও ধনেপাতাকুচি দিয়ে নামাতে হবে।

মসলা কষানো হয়ে গেলে বেগুন বাহারের সঙ্গে ক্যাপসিকাম ও টমেটোর টুকরা দিয়ে ঢেকে মাঝারি জ্বালে ঢাকনা দিয়ে বেগুন রান্না করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com