শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ সারা দেশে ভারি বর্ষণের আভাস ভয়াবহ রূপ নিচ্ছে সুপার-ডুপার এল নিনো বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তাম্বুল সামিটে আইনমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি কাজীপুরে ডেঙ্গু রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন জামায়াতের নেতৃবৃন্দ ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: এলজিআরডিমন্ত্রী ‘বর্তমান সরকারের আমলে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ দাবি বাস্তবায়িত হতে পারে’

বন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:26 pm, রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘গুলাব’র কোনো প্রভাবের আশঙ্কা না থাকলেও উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ভারতের অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় এর প্রভাব পড়তে পারে।

এদিকে, গত শুক্রবার থেকেই দেশের বিভিন্ন এলাকায় ভাপসা গরম শুরু হয়েছে। বৃষ্টি নামলে এই গরমের অস্বস্তি কেটে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এরই মধ্যে গতকাল দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার রাতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গভীর নিম্নচাপটি গতকাল সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়াবিদরা জানান, কয়েক দিনের মধ্যে সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, তা বাংলাদেশের দিকে আসতে পারে। ২৭ সেপ্টেম্বর নাগাদ এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এটি ২৯ সেপ্টেম্বর নাগাদ নিম্নচাপে রূপ নিতে পারে। এর দিক হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে।

গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com